বাংলা বর্ষবরণ অনুষ্ঠান 'বৈশাখ' উদযাপন করেন ASA University Bangladesh (ASAUB) এর Public Health বিভাগ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রধান করেন ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম। অনুষ্টানের শুরুতে ফিতা কেটে শিক্ষার্থীদের আয়োজনে সজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। তারপর শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন উপাচার্য মহোদয় এবং বিভাগের চেয়ারম্যান(ইনচার্জ) ড. জেসমিন আখতার। এ সময় অন্যান্যদের মাঝে বিভাগের শিক্ষক ড. নাসরিন সুলতানা, শিক্ষার্থীবৃন্দসহ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।













