Law Carnival 2026

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্যে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর ল-ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে LAW CARNIVAL 2026। এরই প্রেক্ষিতে শনিবার আইন বিভাগে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জনাব মো. জাফর সিদ্দিক। সভাপতিত্ব করেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন জনাব সাইফুল আলম।

বর্ণাঢ্য এ আয়োজনে Ludo, Carrom, Chess, Pillow Passing, Debate Competition ও Quiz Contest-সহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পাশাপাশি আনন্দ, বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সৌহার্দ্যে পুরো আয়োজন ছিল উৎসবমুখর।

জ্ঞান, যুক্তি, দক্ষতা ও বিনোদনের সমন্বয়ে আয়োজিত LAW CARNIVAL 2026 শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে আনন্দ ও স্মৃতিময়তার এক অনন্য আয়োজন। আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল আয়োজক, অংশগ্রহণকারী, বিচারক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।