“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”
দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, তেজগাঁও অঞ্চলের আয়োজনে গতকাল মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধই একটি উন্নত জাতি গঠনের প্রধান ভিত্তি। উপাচার্য শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষায় ASA University Bangladesh (ASAUB)'র ভূমিকা, গবেষণামূলক কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।