“জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে আশা ইউনিভার্সিটি বাংলাদেশে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান”

জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে আশা ইউনিভার্সিটি বাংলাদেশে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার শ্যামলীতে গত ১০ আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়ার ও জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জাফর সিদ্দিক। এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.কে.এম. হেলালউজ্জামান, বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগের চেয়ারম্যানবৃন্দ।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ট্রেজারার প্রফেসর ড. এ.কে.এম. হেলালউজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গভীর প্রেরণার উৎস; তাঁদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রেজিস্ট্রার জাফর সিদ্দিক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি; তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।